সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

পালিয়ে থেকেও রক্ষা হলোনা মাদক মামলার আসামি, ৯ বছর পর গ্রেফতার

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
পালিয়ে থেকেও রক্ষা হলোনা মাদক মামলার আসামি, ৯ বছর পর গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মহিদুল ইসলাম ইমরান (৩৮) নামে এক মাদক মামলার পলাতক আসামিকে প্রায় ৯ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে ওয়ারেন্টমূলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিদুল ইসলাম ইমরান উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। পুলিশ বলছে, মামলার পর বেশ কয়েক মাস হাজত খেটে জেল থেকে বাহিরে আসার পর থেকেই সে পলাতক ছিলেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১২ সালে রাণীনগর থানায় মহিদুল ইসলাম ইমরানের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। ওই মামলায় সে বেশ কয়েক মাস হাজত খেটে জেল থেকে বের হয়ে তিনি বিদেশ পালিয়ে যায়। এরপর ২০১৪ সালে আদালত তাকে গ্রেফতার করতে ওয়ারেন্টজারী করেন। ওই সময় সে বিদেশ পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। ওয়ারেন্টমুলে দীর্ঘ প্রায় ৯ বছর পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মহিদুল ইসলাম ইমরানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস/আই