সিল্কসিটিনিউজ ডেস্ক :
পালং চিকেন রেসিপি
উপকরণ
চিকেন-500 গ্রাম
পালাং শাক-1 আঁটি
পেঁয়াজ-2 টো (কুচি)
আদা বাটা-2টেবিল চামচ
রসুন বাটা-2টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা-1 চা চামচ
হলুদ-1 চা চামচ
নুন-স্বাদ অনুযায়ী
লঙ্কা গুড়ো-1 চা চামচ
চিনি-1/2 চা চামচ
তেল-5 টেবিল চামচ
জিরের গুড়ো-1 চা চামচ
ধনে গুড়ো-1 চা চামচ
টমেটো-1 টা
বাটার-1 টেবিল চামচ
ফোড়ন-
এলাচ- 4 টে
দারুচিনি-1 টুকরো
লবঙ্গ-4 টে
তেজপাতা-2 টো
গোটা জিরে-1/2 চা চামচ

প্রণালী
প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, নুন ,লঙ্কা গুড়ো দিয়ে মাখিয়ে রাখুন 20 মিনিট ।
ওভেনে একটা পাত্র বসিয়ে জল গরম দিন জলটা ফুটতে শুরু করলেই তার মধ্যে ধুয়ে রাখা পালং শাক দিন এবং এক মিনিট মতো রাখুন তারপরেই তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিন ঠান্ডা জল থেকে জল চিপে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন।
ওভেনে কড়াই বসিয়ে প্রথমে তেল দিন। তেল গরম হলে তাতে গোটা মসলাগুলো ফোড়ন দিন ফোড়ন ভাজার গন্ধ বেরোলেই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা ,রসুন বাটা,টমেটো, নুন, হলুদ ,লঙ্কাগুঁড়ো ,চিনি ,লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কোষতে থাকুন।
যখন টমেটো গলে যাবে এবং তেল ছেড়ে আসবে তখন জিরের গুড়ো আর ধনের গুড়ো দিয়ে একটু নাড়াচারা করে তাতে মসলা মাখানো চিকেন টা দিয়ে কষতে হবে ।
ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট কষতে থাকলেই দেখবেন মাংস থেকে অনেকটা জল ছেড়ে আসছে এবারে ঢাকনা খুলে জলটা শুকিয়ে নিতে হবে। জল শুকিয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন পালং শাকের পেস্ট।
পালং শাক দিয়ে কিছুটা নাড়াচাড়া করুন। দেখবেন মিডিয়াম আঁচে কষতে থাকলে পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, এটাও জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কোষতে থাকুন যখন পালং শাকের জল শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন।
গ্রেভি ঘন হয়ে এলে আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন রেডি হয়ে যাবে পালং চিকেন।
গরম গরম রুটি,লুচি,পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে এই রেসিপি ।
দ্রষ্টব্য
পালং শাক কিন্তু গরম জলে সিদ্ধ হবে না গরম জলে একটু রেখে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিতে হবে তাহলে পালং শাকের রংটা একেবারেই সবুজ থাকে।
পালং শাক পেস্ট এর সময় জল দেবেন না।
চাইলে পরিবেশনের সময় উপরে এক চামচ বাটার দিতে পারেন।
তবে এই রেসিপিটা ভাতের সঙ্গে নয় রুটি সঙ্গে খাওয়ার রেসিপি ।









