সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

পার্বতীপুরে রেল ইঞ্জিন থেকে তেল পাচার, দুই চালক বরখাস্ত

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পার্বতীপুরে রেল ইঞ্জিন থেকে তেল পাচার, দুই চালক বরখাস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে ইঞ্জিন থেকে তেল পাচারের ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে ওই দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর হয়েছে।

 

জান যায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড সংলগ্ন রহমতনগর রেল কলোনীর পাশে রেল ইঞ্জিন নম্বর- ৬৫১১ থেকে তেল পাচারের সময় রেলওয়ে পুলিশ ২৪০ লিটার তেল আটক করে।

 

এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় মামলা দায়ের করা হয়। তেল পাচারের ঘটনাটি উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আসহলে রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই/লোকো) ইঞ্জিনের চালক আব্দুল কাদের জ্বিলানী (এলএম) ও সহকারী চালক মিজানুর রহমানকে (এএলএম) সাময়িক বরখাস্ত করেন।

 

এ ঘটনার সত্যতা স্বীকার করে পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই আব্দুল মতিন বলেন, আজ মঙ্গলবার থেকে দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ