সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

পাখির মতো মানুষ মেরে মোদির কাছে আশ্রয় নিয়েছেন হাসিনা : মান্না

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
পাখির মতো মানুষ মেরে মোদির কাছে আশ্রয় নিয়েছেন হাসিনা : মান্না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোসররা এখনো নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তা-ই নয়, যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা স্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাতকাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন।

তিনি বলেন, ‘১৫ বছর ধরে হাসিনার বিরুদ্ধে ক্ষুধামুক্ত দেশের জন্য আন্দোলন করেছি। আন্দোলনে আজ আমরা সফল হয়েছি।

নাগরিক ঐক্যে মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। এ ছাড়া বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ