সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

পাখিদের জন্য জুতা

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
পাখিদের জন্য জুতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি আমি প্রতিনিয়ত কতই না ফ্যাশনের জুতা পরি। কিন্তু এবার শুধু মানুষই নয়, পাখিও জুতা পরা শুরু করে দিয়েছে!

কি, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানায় পাখিদের জুতা পরানো হয়।

এ চিড়িয়াখানার একটি ফ্লেমিঙ্গো পাখি বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। চিড়িয়াখানায় দেখা যায় পাখিটি জুতা পায়ে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি দেখেছে লাখ লাখ মানুষ।

ডেইলি মেইলের এক সংবাদ থেকে জানা গেছে, ফ্লেমিঙ্গোটির একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।

কিন্তু চিড়িয়াখানার ভেতরে কিছু অংশ পাথরে বাঁধাই করা।

এ পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় সেজন্য তার জুতা তৈরি করা হয়েছে। নীল রঙের জুতা জোড়া পরে বেশ গর্বের সঙ্গে গটগট করে হেঁটে বেড়াতে দেখা যায় তাকে।