সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
পাকিস্তানে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ (১ অক্টোবর) থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।

হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করেছে।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো- বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।

যোগাযোগের জন্য ফোন: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd

 

সূত্র: যুগান্তর