সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামছেন ক্রিকেটাররা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৬১ মিনিট পড়া
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামছেন ক্রিকেটাররা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে শেষ হওয়ার পর বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটার। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেকটি ৫০ ওভারের ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামবেন।

একটি দলে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। অন্য দলে বিসিএলে দুর্দান্ত পারফর্ম করা খেলোয়াড়রা।

বিসিএল অল স্টার দলের হয়ে খেলবেন আকবর আলী, রিপন মণ্ডল, আবদুল গাফফার, রবিউল হক, মাহফিজুল রবিন, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন ও জিসান আলমরা।

ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। এই ম্যাচ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতিতে নামবেন পাকিস্তান সিরিজের জন্য। ১১ মার্চ মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচ মিরপুরে।

বিসিএল অল স্টারস দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম, পারভেজ হোসেন, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আবদুল গাফফার, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাঈম হাসান।