সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগে এক সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নয়ন উদ্দীন আনোয়ারা থানার বারখাইন গ্রামের তৈলারদ্বীপ সরকার এলাকার মফিজুর রহমানের ছেলে। পরিবার নিয়ে থাকেন নগরের চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির পেছনে মালি বাড়ি এলাকায়। গত ২৭ অক্টোবর পাঁচ বছরের শিশু মো. সাইমকে হত্যা করে নগরের প্রবর্তক মোড় বদনা শাহ মাজার এলাকায় ফেলে চলে যায় নয়ন। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পাঁচলাইশ থানা পুলিশ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া সমকালকে জানান, তিন বছর আগে শিশুটির মা তানিয়া বেগমের সঙ্গে নয়ন উদ্দীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তানিয়ার আগের ঘরের সন্তান সাইমকে সহ্য করতে পারতেন না সৎ বাবা নয়ন। বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করতেন। আট মাস আগে তাদের আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর আগের ঘরের সন্তান সাইমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে নয়ন। তিন মাস আগেও একবার শিশুটিকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। মায়ের আবদারের পর আবার ফিরিয়ে দেয়।
তিনি বলেন, গত ২৭ অক্টোবর শিশুটির মা ছাদে কাপড় শুকাতে গেলে শিশুটিকে তিনটি ঘুমের ওষুধ খাইয়ে দেয় নয়ন। এরপর শ্বাসরোধ করে হত্যা করে। মৃত শিশুটির লাশ কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসে চড়ে ছয় কিলোমিটার দূরে নগরের প্রবর্তক মোড়ের বদনা শাহ মাজার এলাকায় যায়। বাবার কোলে শিশুটি ঘুমাচ্ছে মনে করে কেউ সন্দেহ করেনি তাকে। মাজার এলাকায় রাস্তার পাশে শিশুটির লাশ রেখে পালিয়ে যায়। ওই দিন বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে পাঁচলাইশ থানা পুলিশ। বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম। ওইদিন শিশুটির মা বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

সূত্র: সমকাল