সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
জাতীয়

পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনিষ্পন্ন অভিযোগের জট কমাতে তৎপরতা বাড়িয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। গত পাঁচ দিনে মোট ২৮টি অভিযোগ নিষ্পত্তি করেছে সংস্থাটি। এর মধ্যে আজকের শুনানিতে নিষ্পত্তি হয়েছে আটটি অভিযোগ।

সোমবার (২৩ নভেম্বর) তথ্য কমিশন বাংলাদেশের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। শুনানি পরিচালনা করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসাইন।

নিষ্পত্তি করা অভিযোগগুলোর মধ্যে দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলসের মালিকানাধীন মোট জমির পরিমাণ, বিভিন্ন উপজেলায় ওই জমির বণ্টন এবং জমিতে থাকা জলাশয়, হাট, বাজার ও দোকানের বিস্তারিত তথ্য প্রকাশ না করার বিষয়টি ছিল। এ ছাড়া জমি রেজিস্ট্রেশনে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে গৃহীত ব্যবস্থা এবং পরিচালিত তদন্তের তথ্য চেয়ে করা আবেদনও ছিল এসব অভিযোগের তালিকায়। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপিও চেয়েছিলেন আবেদনকারীরা।

অন্যান্য অভিযোগের মধ্যে ছিল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য প্রকাশ না করা। এ ছাড়া ভবন নির্মাণ, অর্থের উৎস ও অনুমোদিত নকশা, গাছ কাটার অনুমতি এবং সরকারি আবাসিক সুবিধা ব্যবহারের তথ্য না দেওয়ার অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে।