সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তানে খেলতে চান সাকিব

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তানে খেলতে চান সাকিব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে পিএসএল ফাইনাল হওয়া নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে ইতোমধ্যেই দিয়ে রেখেছে সতর্কতা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে খেলবেন অনেকেই! একই রকমভাবে সেখানে খেলতে মুখিয়ে আছেন পেশাওয়ার জালমির হয়ে খেলা বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও!

 

তবে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলেই সেটা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই পাকিস্তানে খেলার ইচ্ছা রয়েছে। সর্বশেষ আমি সেখানে খেলেছি ২০০৮ সালে। অভিজ্ঞতাও ছিল সেরকম। বিশেষ করে ওদের দর্শক, মাঠ, পরিবেশ সব কিছুই ছিল মনোমুগ্ধকর।’

 

মার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই অবস্থায় তার দল পেশাওয়ার ফাইনাল খেললেও টুর্নামেন্টে খেলা হচ্ছে না সাকিবের। কালকেই সেখান থেকে সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা হবেন। এই অবস্থায় সাকিব মনে করছেন পাকিস্তানের বাইরে টুর্নামেন্টটি হচ্ছে দেখেই জৌলুস হারিয়েছে পিএসএল, ‘যদি এটা পাকিস্তানে হতো তাহলে উত্তেজনা ও রোমাঞ্চ আরও বাড়তি থাকতো। বর্তমানে পাকিস্তানে পরিস্থিতি স্বাভাবিক নয়। তবে আশা করি কোন একদিন পরিস্থিতি স্বাভাবিক হবে। পাকিস্তান টুর্নামেন্ট ও সিরিজ আয়োজন করতে পারবে।’

 

বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। যদিও সেখানে ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব। একটি সেঞ্চুরিসহ ছিল একটি ম্যাচ সেরার পুরস্কারও!

সূত্র: বাংলা ট্রিবিউন