সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

পরশুরাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক৭ জুলাই ২০১৭১ মিনিট পড়া
পরশুরাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত করার অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন দেব কে গ্রেফতার করেছে দুদুক । বৃহস্পতিবার বিকালে  দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম পরশুরাম শিক্ষা অফিস থেকে তাকে গ্রেফতার করেন । গ্রেফতারের পর তাঁকে পরশুরাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, অভিযুক্ত সুমন দেব তার এর আগের কর্মস্থল রাঙ্গামাটি বরকল উপজেলায় কর্মরত থাকাকালে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাত করেন। এই  অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত বছরের ৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) পরীক্ষায় ছবি বদল করে পরীক্ষায় অংশ নিতে সহায়তা করায় রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সুমন দেব এর বিরুদ্ধে মামলা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  সুমন দেবকে ফেনীর চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয় । আদালত তাকে ফেনী কারাগারে পাঠানোর নির্দেশ দেন । সূত্র: বাংলা ট্রিবিউন