সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে নির্যাতনের অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চুয়াডাঙ্গায় পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দর্শনা থানা এলাকার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এলাকার একাংশ প্রথমে তাদের আটক করে। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়া প্রকাশ্যে চুল কেটে অপমান, গলায় জুতার মালা পরানো এবং গাছের সঙ্গে বেঁধে রাখার মতো শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনার সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং কিছু দৃশ্য কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তে ভাইরাল হয়।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

’
উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে মারধর বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।