সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

পদ্মার ভাঙ্গনের মুখে চর তারানগর বিদ্যালয়

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
পদ্মার ভাঙ্গনের মুখে চর তারানগর বিদ্যালয়

আমানুল হক আমান, চর তারানগর থেকে ফিরে:
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের পদ্মার চরের মধ্যে ভাঙ্গনের মুখে চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিস্ত্রির অভাবে চার মাস থেকে টিউবয়েল সারতে না পারায় বিশুদ্ধ পানির সমস্যা চলছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ১৯৪ জন। ভাঙ্গনের ফলে তাদের পড়া-লেথা অনিশ্চিতার মধ্যে রয়েছে।
গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চরতারা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে ১৪৫ থেকে ১৫০ মিটার পদ্মার ভাঙ্গন থেকে দুরে রয়েছে। এই বিদ্যালয়টি যে কোন সময় পদ্মা গর্ভে বিলিত হয়ে যেতে পারে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা আশংকা করছেন। এছাড়া এবছরের বন্যায় চরখানপুর ও চরখিদিরপুর এই দুটি চরের প্রায় সাড়ে তিন শতাধিক পরিবার বাড়ি-ঘর পদ্মা গর্ভে বিলিন হয়ে গেছে। তাঁরা বাড়ি-ঘর ছেড়ে অন্যাত্রে চলে গেছে। তাদের মধ্যে প্রায় দুই শতাধিক পরিবার মধ্যচরে নতুনভাবে বাড়ি-ঘর তৈরী করছে। চরতারা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৫ সালে স্থাপিত হয়। এরমধ্যে ২০০৮ সালে দ্বিতীয়তলা বিশিষ্ঠ ভবন প্রথম নদীগর্ভে চলে যায়। তারপর স্থানীয় মাদ্রাসায় ক্লাস শুরু করে। তারপর এটিও ২০১০ সালে নদীগর্ভে চলে যায়। পরে কিছুদিন এখানে-ওখানে ক্লাস করা হয় প্রায় ৫ মাস। পরে ২০১১ সালে টিনের বেড়া টিনের ছাউনি দিয়ে বিদ্যালয়টি তৈরী করা হয়েছে। বিদ্যালয়টি বর্তমানে ১৪৫ থেকে ১৫০ মিটার পদ্মার ভাঙ্গন থেকে দুরে রয়েছে।
চরখানপুর চরের সিদ্দিক হোসেন বলেন, দুটি চরে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস। একটি মাত্র সরকারি বিদ্যালয়। তবুও দুইবার নদীতে চলে গেছে। এবারও যাওয়ার উপক্রম। যে কোন সময় পদ্মা গর্ভে বিলিন হয়ে যাবে। এছাড়া এবছরের বন্যায় নদীগর্ভে বিলীন হয়েছে বিজিবি ক্যাম্প, ঘর-বাড়িসহ কয়েক হাজার আবাদি-অনাবাদি জমি ও গাছপালা। বন্যায় ভিটে-মাটি হারিয়ে পথে বসেছে সাড়ে তিন শতাধিক পরিবার। তারা মানবেতর জীবনযাপন করছে।
চরতারা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব হোসেন ও তানিয়া খাতুন জানায়, বন্যার কারনে এক মাস স্কুল ছুটি দিয়েছিল স্যারেরা। পানি নেমে যাওয়ার পর দুই সপ্তাহ আগে থেকে আবার ক্লাস শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে মডেল টেষ্ট পরীক্ষা শরু হয়েছে। এই এক মাস ক্লাস চললে যা পরীক্ষা হচ্ছে এরচেয়ে আরো পরীক্ষা ভালো হত।
চতুর্থ শ্রেণির আশরাফুল ইসলাম নামের এক ছাত্র মাঠের কোনে বসে ছিল। তার কাছে পানির প্রয়োজন হলে কোথায় থেকে আনা হয়, জানতে চাইলে সে জানায়, পাশে বাড়ি থেকে পানি এনে খেতে হয়। প্রায় দুই মাস থেকে এই স্কুলে পানির সংকট চলছে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমাপ্তি রানী সরকার ও সেলিম রেজা বলেন, পদ্মা ভাংতে ভাংতে প্রায় ১৪৫ থেকে ১৫০ মিটার দুরে অবস্থান করছে পদ্মার ভাঙ্গন। আজ স্কুল ভালো দেখে গেলাম, কাল এসে দেখতে হবে স্কুল নেই। ফলে আমরা চিন্তায় আছি। বিদ্যালয়টি আবারও স্থানান্তর করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার বলেন, পদ্মার পাড় ভাংতে ভাংতে বিদ্যালয়ের নিকট এসে গেছে। ফলে বাচ্চা ও প্রতিষ্ঠান নিয়ে দুশ্চিন্তায় আছি। ভাঙনের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়া শিক্ষক আছে চারজন। এরমধ্যে আকলিমা খাতুন নামের এক সহকারি শিক্ষক মাতৃকালীন ছটিতে রয়েছে। আমরা তিনজনে স্কুল চালানো কষ্ট হচ্ছে। চরে থাকার পরিবেশ নেই। বাধ্য হয়ে শহরে থাকি। খুব কষ্ঠ করে নৌকায় যাতাযাত করতে হয়। শহরের কিছু মানুষ পিকনিকে এসেছিল। তারা টিউবয়েলের মাথা ভেঙ্গেছে। তারপর মেরামত করার মিস্ত্রি পাচ্ছিনা। কিছদিন থেকে পানির সমস্যায় আছি। মিস্ত্রি পেলে টিউবয়েল মেরামত করে নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গত মাসের মাসিক সভায় বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে সিধান্ত গ্রহণ করা হয়েছে। তারপর বিদ্যালয়টির বিষয়ে অধিদপ্তরকে জানানো হয়েছে। বিদ্যালয়টি চরখানপুর বিজিবি ক্যাম্পের পাশে স্থানান্তরের করার কাজ শুরু করা হয়েছে।
স/মি