সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পদ্মশ্রী পাচ্ছেন কোহলি

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পদ্মশ্রী পাচ্ছেন কোহলি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

৩১তম ক্রিকেটার হিসেবে কোহলিকে দেওয়া হবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার।

টেস্ট র‌্যাংকিংয়ে ভারতকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি দারুণ সাফল্য কুড়াচ্ছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে দারুণ সম্ভাবনাময়ী তিনি। গত এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরিতে ১২ টেস্টে ১ হাজার ২১৫ রান করেছেন। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সীমিত ওভারের অধিনায়কত্ব পেয়েই ইংল্যান্ডের বিপক্ষে জিতেছেন ওয়ানডে সিরিজ। দেশের ক্রিকেটে দারুণ এসব অবদানের স্বীকৃতিতে এবার কোহলি পাচ্ছেন ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী।

বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করা হয়, ৩১তম ক্রিকেটার হিসেবে কোহলিকে দেওয়া হবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। কোহলির সঙ্গে আরও চারজন ক্রীড়াবিদকে পুরস্কারটি দেওয়া হবে- অলিম্পিয়ান সাক্ষ্মী মালিক, জিমন্যাস্ট দিপা কর্মকার, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌর ও জাতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেষ।

সাবেক ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকেও সম্মানিত করা হবে। কোহলির চেয়ে এক ধাপ উপরে থাকছেন তিনি। তাকে দেওয়া হবে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ। নবম ক্রিকেটার হিসেবে এটি জিতবেন ধোনি। এ পুরস্কার পাওয়া সর্বশেষ ক্রিকেটার হলেন চান্দু বোর্দে। ২০০২ সালের পর এবারই প্রথম কোনও ক্রিকেটারকে এ পুরস্কারে ভূষিত করা হবে।

সূত্র: বাংরাট্রিবিউন