সদ্য প্রকাশিত
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল
রাজনীতি

পদ ছাড়লেন কেন্দ্রীয় বিএনপি নেতা শাহাব উদ্দিন

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৯১ মিনিট পড়া
পদ ছাড়লেন কেন্দ্রীয় বিএনপি নেতা শাহাব উদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি চেয়েছেন।শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলীয় পদ থেকে অব্যাহতি নেয়ার আবেদন করেছেন।তিনি লিখেছেন, আমি মোহাম্মদ শাহাব উদ্দিন। দীর্ঘদিন যাবৎ দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া সব দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। আমাকে এ ধরনের দায়িত্ব দেয়ার জন্য চেয়ারপারসনসহ দলের সব নেতার প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি আরও লিখেছেন, বর্তমানে শারীরিক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে। এ অবস্থায় আমাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। শনিবার ১৬ মার্চ থেকে সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি কার্যকর বলে বিবেচিত হবে।

এই পদত্যাগপত্রের একটি অনুলিপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও পাঠানো হয়েছে।