সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।

সকাল থেকে তৃতীয়দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। এর মধ্যেই নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।