সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহী

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

শুক্রবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকল্পধারার মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাব বলে আশা করছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আজ ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজ নিজ আসনের চিঠি নিচ্ছেন প্রার্থীরা।