সিল্কসিটিনিউজ ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে হান্নান মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করা হয়েছে।









