সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী এম এম শাহীনকে হারিয়ে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৯ হাজার ৭৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট।

তবে এ আসনটি ছাড়া বাকি তিন আসনে জয়লাভ করেছেন মহাজোট মনোনীত নৌকার প্রার্থী।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জেলার মৌলভীবাজার-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮১৪ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি আব্দুস শহিদ ২ লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৩ হাজার ২৯৪ ভোট।