সদ্য প্রকাশিত
বিচিত্র

নীতা আম্বানির হাতব্যাগের দাম ২ কোটি ৬ লাখ রুপি

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৯১ মিনিট পড়া
নীতা আম্বানির হাতব্যাগের দাম ২ কোটি ৬ লাখ রুপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের সর্ববৃহৎ শিল্প রাজ্য রিলায়্যাস গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সহধর্মিণী এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নীতা আম্বানি একটি হাতব্যাগ ব্যবহার করেন। ব্যাগটির দাম মাত্র ২ কোটি ৬ লাখ রুপি। সেটি আবার কুমিরের চামড়া দিয়ে তৈরি । শুধু কী তাই এই ব্যাগটি আবার মোড়ানো রয়েছে ১৮ ক্যারেটের সোনা দিয়ে। এই ব্যাগে ২৪০টি হিরে রয়েছে।

নীতা আম্বানি এই মূল্যবান ব্যাগটি কিনেছেন। শুধু কেনেননি। বলিউড তারকা কারিশমা এবং কারিনা কাপুরের সঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি আবার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ রোববার কলকাতার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৭ সালে এই হাতব্যাগটি যুক্তরাজ্যের নিলাম সংস্থা ক্রিস্টিজে উঠেছিল। সেদিন এই ব্যাগটি বিক্রি হয়েছিল ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ১৫৯ রুপিতে। ক্রিস্টিজ সেদিন দাবি করেছিল, এর আগে এত বেশি দামে নারীদের কোনো হাতব্যাগ নিলামে ওঠেনি। তবে সেই সময় এই ব্যাগটি কে কিনেছিল তা জানানো হয়নি। এখন এই ব্যাগটি ভারতের রিলায়ান্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নীতা আম্বানির হাতে এসেছে।

ব্যাগটির পোশাকি নাম ‘হিমালয়ান বার্কিন ব্যাগ’। ক্রিস্টিজ জানায়, ব্যাগটি নীলনদে থাকা সাদা কুমড়ার চামড়া দিয়ে তৈরি। বিখ্যাত ব্রিটিশ নায়িকা ও গায়িকা জেন বারকিনের নামেই রাখা হয়েছে এই হাতব্যাগটির নাম।