সিল্কসিটিনিউজ ডেস্ক:
বর্তমান সময়ে চাকরি প্রার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ব্যাংকের চাকরি। কারণ সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো এখন চাকরির নিরপত্তাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তাই ব্যাংকে চাকরি প্রার্থীর চাহিদা দিন দিন বেড়ে চলছে। এছাড়া বর্তমান যুগে ব্যবসা ক্ষেত্রে আয়ের ভালো উৎস হচ্ছে ব্যাংক।
যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড।

ব্যাংকটিতে ‘অফিসার (টেম্পোরারি), মার্চেন্ট অ্যাকুইসিশন, সার্ভিস অ্যান্ড রিলেশনশিপ, কার্ডস’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সিটি ব্যাংকে চাকরির জন্য আপনি যেসব পদে আবেদন করতে পারবেন। তা হলো- অফিসার (টেম্পোরারি), মার্চেন্ট অ্যাকুইসিশন, সার্ভিস অ্যান্ড রিলেশনশিপ, কার্ডস।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। পদটির জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বেতন
উপরের যেসব পদের জন্য আবেদন করতে বলা হয়েছে এসব পদের জন্য বেতন ১৫ হাজার টাকা।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদন আপনি ঘরে বসে বা কাছের কোনো অনলাইনের দোকানে যোগাযোগ করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ১৭ মার্চ, ২০১৯।









