সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনের কারণে থার্টিফার্স্টে অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নির্বাচনের কারণে থার্টিফার্স্টে অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট রাতে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এ জন্য কোনো আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানোর যাবে না। পাশপাশি, চার্চগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।