সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের এমপির ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুলিশ বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ ৫ আসনের (নিকলী-বাজিতপুর) বিএনপি দলীয় প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে মিলে প্রশাসন চরম বৈরীভাব করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দেয়া হচ্ছে। চালানো হচ্ছে হামলা, দেয়া হচ্ছে মামলা। এখানেই শেষ নয়, ভোট কেন্দ্রে না যেতে সাধারণ ভোটারদের দেয়া হচ্ছে হুমকি।

বিএনপি প্রার্থী দাবি করেন, এখানকার ৯০ ভাগ ভোটার আমাদের পক্ষে। ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারা দিতে পারলে, জনরায় নিজেদের পক্ষে আসবে বলে আশাবাদ জানান তিনি।
তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এইসব অভিযোগ অস্বীকার করেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনোরকম আশঙ্কা থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানায় পুলিশ।










