সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনী তথ্যের জন্য মিডিয়া সেন্টার খুলছে সরকার

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
নির্বাচনী তথ্যের জন্য মিডিয়া সেন্টার খুলছে সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোটের সব তথ্য প্রচার করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন থেকে সরকার তিন দিনের জন্য একটি মিডিয়া সেন্টার চালু করবে।

আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে সার্বক্ষণিক এ মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার তারানা হালিম বলেন, নির্বাচন কমিশন থেকে ভোটের তথ্য সংগ্রহের পর মিডিয়া সেন্টারে তা ডিজিটালি ডিসপ্লে করা হবে। ২৯ ডিসেম্বর সকাল থেকেই মিডিয়া সেন্টার খোলা থাকবে, সেখানে তিন শিফটে সাতজন করে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে এই মিডিয়া সেন্টারের বিষয়ে অবহিত করা হবে বলেও তিনি জানান।

বিদেশি পর্যবেক্ষকদের সহায়তা করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তথ্য অধিদফতরের একটি বুথ খোলা থাকবে।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নির্বাচনের ফল ৩০ মিনিট পর পর বা প্রয়োজনে বিশেষ বুলেটিন প্রচার করা হবে।

নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নে তারানা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।