সদ্য প্রকাশিত
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
রাজনীতি

নির্বাচনকে সামনে রেখে যা হচ্ছে তা ভালো দিক: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
নির্বাচনকে সামনে রেখে যা হচ্ছে তা ভালো দিক: ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্রের শত ফুল ফুটছে, ভালো তো। এটাই গণতন্ত্রের বিউটি। জোট হবে, গ্রুপ হবে। এটা হতে থাক, অসুবিধা কি?। নির্বাচনকে সামনে রেখে যা হচ্ছে তা ভালো দিক। তবে শেষ পর্যন্ত এ মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখতে অপেক্ষা করতে হবে।’

বিভিন্ন দলের জোট প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার ড্যফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনে আদর্শগত বিষয়টা মূখ্য নয়। নির্বাচন হলো কৌশলগত ব্যাপার। এখানে আদর্শগতভাবে জোট না হয়ে কৌশলগত, সময়ের প্রয়োজনে নির্বাচনে জেতার জন্য জোট হয়। কাদের বলেন, তারা তো সেখানে ষড়যন্ত্র করছে না। তারা জোট করছে। অসুবিধা কি? তবে এ জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে হবে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

এর আগে তো আ স ম আবদুর রবের বাসায় আয়োজিত এক বৈঠকে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাধা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে ছিল না। অতি উৎসাহী কেউ করেছে কিনা আমি জানি না। এ ধরনের নির্বাচনি কর্মকাণ্ডে বাধা আমাদের সরকারি কিংবা দলীয়ভাবে দেওয়ার কোনও সম্ভাবনাই নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন সময় হলেই তারা মহাজোট থেকে বের হয়ে যাবেন এটা কিভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনতো মহাজোট নেই, তাহলে ভাঙবে কি করে? এখন আছে ঐকমত্যের সরকার। এ সরকারে তাদের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। এরশাদ সাহেব নিজে তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে পতাকাবাহী গাড়িতে যাচ্ছেন। তারা সরকারে স্বেচ্ছায় এসেছেন। এখন যদি তারা বের হয়ে যেতে চান, আমরা বাধা দেবো না। তার বক্তব্যে এমন কোনও ইশারা কিংবা ইঙ্গিত নেই যে তারা সরকার থেকে বের হয়ে যাবে। আর আমরা এমন কোনও সংকটে পড়িনি যে তারা চলে গেলে আকাশ ভেঙে পড়বে। আমরা জনগণের মহাজোটে বেশি বিশ্বাসী।

আপনি বলেছেন মন্ত্রিসভা রদবদল হবে, সেটা কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আগস্টে মাসে তো হচ্ছে না। তাই আমি দ্রুত কথাটা এখন বলতে পারি না।

সূত্র: বাংলাট্রিবিউন