সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচন না হলে আমাদের আন্দোলন-সংগ্রাম বৃথা হয়ে যাবে: এ্যানি

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
নির্বাচন না হলে আমাদের আন্দোলন-সংগ্রাম বৃথা হয়ে যাবে: এ্যানি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর একটি অদৃশ্য শক্তি আমরা দেখছি। এ শক্তি দিনের আলোতে আমাদের হত্যা করতে চায়। দিনের আলোতে আমাদের থাবা মারতে চায়। নির্বাচন না হলে আমাদের এ আন্দোলন-সংগ্রাম বৃথা হয়ে যাবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে এ আয়োজন করা হয়।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর একটি অদৃশ্য শক্তি আমরা দেখছি। এ শক্তি দিনের আলোতে আমাদের হত্যা করতে চায়

তিনি আরও বলেন, একটি সুদৃঢ় ঐক্য সব কালো থাবাকে, অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সেজন্য আমাদের মধ্যে একটি কঠিন ঐক্য প্রয়োজন। এ ঐক্যের মূল পয়েন্টে আছেন তারেক রহমান। তিনি আমাদের একত্রিত করেছেন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য। আমাদের অত্যন্ত সুদৃঢ়ভাবে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

 

সূত্র: জাগো নিউজ