সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

নির্বাচকদের নজরেই আছেন তুষার-অলোক-নাঈমরা

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নির্বাচকদের নজরেই আছেন তুষার-অলোক-নাঈমরা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগে অলোক কাপালির রান ১১ ইনিংসে ৫৯৮, জুনায়েদ সিদ্দীকির ১০ ইনিংসে ৫৬৮, তুষার ইমরানের ৭ ইনিংসে ৫১৮।

বিসিএলে এখন পর্যন্ত তুষারের রান ৫ ইনিংস ৪৫৪, নাঈম ইসলামের ৫ ইনিংসে ২৯৬, জুনায়েদের ৬ ইনিংসে ২৫৫।

 
ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মাররা এখন জাতীয় দল থেকে বহুদূরে। ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেও জাতীয় দলে ফেরার কোনো সুযোগ পাচ্ছেন না অনেক সিনিয়ার ক্রিকেটার। বরাবরের মত দলের নির্বাচক প্যানেল এবারও শোনালেন আশার কথা।  জানালেন, ঘরোয়া ক্রিকেটে যারা ধারাবাহিকভাবে ভালো করছেন তারা নির্বাচক প্যানেলের নজরেই আছেন।

মঙ্গলবার জাতীয় দলের দল ঘোষণার পর এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন নান্নু বলেন,‘আমাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু খেলোয়াড় কিছুদিন ধরেই অসাধারণ পারফরম্যান্স করছে। নাম যদি বলি তুষার ইমরান, অলোক কাপালিরা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে চলছে। এরা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদেরকে আমরা আমাদের নজরের বাইরে নিয়ে যাইনি।’
কিভাবে ফিরবেন তারা, সে কথাও জানালেন মিনহাজুল। তার ভাষ্য,‘আমাদের ‘এ’ দলের সফর হচ্ছে না অনেকদিন ধরে। সেই সঙ্গে গত এক বছরে এইচপির কোন প্রোগ্রাম আমরা করতে পারিনি। তাদেরকে একটা প্লাটফর্ম আমাদের দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে অবশ্যই ‘এ’ টিম কিংবা এইচপি টিমের হয়ে কোন সফর করতে হবে। দেখতে হবে তারা কে কোন পজিশনের জন্য পারফেক্ট।’

আশার আলো দেখানোর পর ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড নিয়েও প্রশ্নও তুলেছেন মিনহাজুল,‘বিকেএসপিতে যে উইকেটে খেলা হয়, পৃথিবীর আর কোন দেশে এমন ফ্লাট উইকেটে খেলা হয় না। যে সমস্ত খেলোয়াড়রা রান করছে তাদেরকে সুযোগ দিতে গেলে অন্য একটা ফ্লাটফর্ম আগে তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সক্ষমতা দেখতে পারব। তখন তাদেরকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। ’

সূত্র: রাইজিংবিডি