জাতীয়

নিম্নাঞ্চল প্লাবিত মুন্সীগঞ্জে বিপৎসীমার ২১ সে.মি. ওপরে পদ্মার পানি

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলায় পদ্মার নদীর পানি আকস্মিক বেড়েছে। পদ্মার ভাগ্যকুল পয়েন্টে পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ২০ টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।

 

এদিকে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।

 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে অন্তত ২১ সেন্টিমিটার। এ অঞ্চলে টানা কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতি এখনও শঙ্কাজনক নয়।

 

নিম্নাঞ্চল প্লাবিত উপজেলা লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেককুজ্জামান বলেন,  পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার মতো পরিস্থিতি হয়নি। নদীর তীরসংলগ্ন বাড়ির উঠানে পানি এসেছে। তবে মোকাবিলার জন্য আমরা  প্রস্তুত রয়েছি।’

সূত্র: এনটিভি