সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

Silk City২২ জুন ২০২৪১ মিনিট পড়া
নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

সিল্কসিটি নিউজ ডেস্ক :
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে সিসিইউতে ভর্তি করানো হয়।

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর পর ডা. জাহিদ হোসেন বলেছিলেন, ম্যাডামের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

তিনি জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।