নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন মাইনুল ইসলাম (৫৬) নামের একজন ঠিকাদার। তিনি রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি ও রাজশাহীর প্রথম শ্রেণির একজন ঠিকাদার।

আজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
তাকে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভার্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার ব্যাংকে ৫৫ কোটি টাকার মত ঋণ রয়েছে। তিনি টাকার বিষয়ে মানসিক চাপেই অাত্মহত্যা করতে পারেন বলে তারা মনে করেন। মাইনুল ইসলাম রাাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার ঠিকাদারি ব্যবসা আছে। তিনি রাজশাহী শহেরের একজন প্রথম শ্রেণির ঠিকাদার।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ঘটনা আমরা শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার লাশ বর্তমানে রামেক হাসপাতালে আছে।
স/আ










