সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

নিখোঁজের ২ দিন পর জঙ্গলে মিলল অটোচালকের মরদেহ

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
নিখোঁজের ২ দিন পর জঙ্গলে মিলল অটোচালকের মরদেহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২০) নামে এক অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুড়িপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুহুল আমিন উপজেলার ঘাটাইল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুহুল আমিন গত মঙ্গলবার অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ঈদগাহ মাঠের জঙ্গলের পাশে নির্জন স্থানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রুহুল আমিনের পরিবার তার মরদেহটি শনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।