সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

নিউ ইয়র্কের ফ্যাশন উইকে হিজাব পরিহিত মডেল

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
নিউ ইয়র্কের ফ্যাশন উইকে হিজাব পরিহিত মডেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন মডেলরা।

 

মুসলিম ডিজাইনার আনিসা হাসিবুয়ানের করা ডিজাইনে এই মডেলরা পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নেন।

 

এই প্রথমবারের মতো তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করেন।

 

যখন মুসলিম নারীরা তাদের পছন্দমতো পোশাক পরিধানে তীব্র বাধার সম্মুখীন হচ্ছেন, তাদের পোশাক নিয়ে বিতর্কের তৈরি হচ্ছে- এমনই এক সময়ে হাসিবুয়ানের ডিজাইন করা পোশাক প্রদর্শিত হলো।

 

এমন পরিস্থিতিতে এই পোশাক প্রদর্শনী হিজাবকে মেইনস্ট্রিমের পোশাকে পরিণত করতে সহায়তা করবে বলেই আয়োজকরা ধারণা করছেন।

 

হাসিবুয়ানের শহর জাকার্তায় মহিলারা যে ধরনের পোশাক পরেন তার বেশ প্রভাব লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে প্রদর্শিত পোশাকে ।

 

ডিজাইন করা পোশাকগুলো ছিল বেশ ঢিলেঢালা,দামি কাপড়ের ওপর ছিল এমব্রয়ডারি এবং সবাই ছিলেন হিজাব পরিহিত।

 

৩০ বছর বয়সী হাসিবুয়ান ফ্যাশন শো শেষে সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন।

 

“পোশাক প্রদর্শনীটি সফলভাবে শেষ করতে পারায় সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে একটি শক্তিশালী দলের কাছে কৃতজ্ঞ, যাদের কাজের কারণে প্রতিকূল সময়েও আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পেরেছি”- শো শেষে এক ইনস্টাগ্রাম বার্তায় হাসিবুয়ানের মন্তব্য।

_91219648_mediaitem91219647
_91219644_mediaitem91219643

যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড হোতে হিজাবের প্রধান নির্বাহী মেলানি এলতুর্ক মনে করেন, বর্তমান সমাজে পরিবর্তনের জন্য ফ্যাশন একটা বড় প্ল্যাটফর্ম।

 

”অ্যামেরিকায় হিজাবকে সাধারণ চোখে দেখার জন্য একটা উদ্যোগ প্রয়োজন।”

 

আনিসার ডিজাইন করা পোশাক ফ্যাশনউইকে প্রদর্শন একটা বড় অগ্রগতি বলে মনে করছেন তিনি।

_91219646_mediaitem91219645

সূত্র: বিবিসি বাংলা