সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

নাসিক নির্বাচনের মডেল অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাসিক নির্বাচনের মডেল অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মডেল। এ মডেল অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।’

শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল বলেন, ‘এ নির্বাচনের আগে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। কিন্তু সব উদ্বেগ, উৎকণ্ঠাকে ভুল প্রমাণিত করে জনগণের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শুধু নৌকার বিজয় হয়নি, গণতন্ত্রেরও বিজয় হয়েছে। তাই এমন একটি নির্বাচন নিয়ে যদি বিএনপি প্রশ্ন তোলে তা হবে হাস্যকর।’

সূত্র : বাংরাট্রিবিউন