নিজস্ব প্রতিবেদক:
নাশকতা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ হেলাল জব্বার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মাসুদের বাড়ি নগরীর মতিহার থানাধীন দেওয়ান পাড়ায়।

বিভিন্ন সময় নগরীতে নাশকতার অভিযোগে মতিহার থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা আছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
মতিহার থানার ওসি হুমায়ুন কবীর সিল্কসিটি নিউজকে বলেন, ‘নাশকতা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারের ওয়ারেন্ট আছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।’
স/অ










