ছবিঘর

নারীদের গল্প শুনবেন তোরসা

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সঞ্চালনা আগেও করেছেন রাফাহ নানজিবা তোরসা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে পরিচিতি পাওয়া এ অভিনেত্রী এবার ভিন্ন আয়োজনের উপস্থাপক হয়েছেন। ‘শি’ শীর্ষক একটি পডকাস্ট করছেন তিনি। যেখানে বিভিন্ন অঙ্গনের সফল নারীরা হাজির হবেন, শোনাবেন তাঁদের জীবন ও ক্যারিয়ারের গল্প।

এরই মধ্যে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, র‌্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। তোরসা বলেন, ‘এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে।
’ ১৮ জুলাই থেকে ‘কাহিনি’ ইউটিউব চ্যানেলে শুরু হবে এ পডকাস্টের প্রচার।