সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে ২ নৈশপ্রহরীকে হত্যার পর ৩ দোকানে ডাকাতি

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৮১ মিনিট পড়া
নারায়ণগঞ্জে ২ নৈশপ্রহরীকে হত্যার পর ৩ দোকানে ডাকাতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে তিনটি ব্যাটারির দোকানে দুই নৈশপ্রহরীকে হত্যার পর ডাকাতি করে দোকানের মালামাল লুট করেছে ডাকাত দল।

শনিবার ভোরে বন্দরের মদনগঞ্জ-ঢাকা সড়কের লক্ষণখোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুজন হলেন- রায়হান উদ্দিন (৫৫) ও আব্দুল মোতালেব (৬৫)। ডাকাতি হওয়া দোকান তিনটি হলো বিসমিল্লাহ ব্যাটারি স্টোর, সততা মেলা ব্যাটারি ও সততা ব্যাটারি সার্ভিসিং সেন্টার। তিনটি দোকানে থাকা প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছে মালিকপক্ষ।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মণ্ডল জানান, ভোরের কোনো এক সময়ে ডাকাতদল তাদেরকে ভারী লোহার দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর দোকান থাকা মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

রাইজিংবিডি