সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
খেলা

নাপোলির বিপক্ষে ফিরছেন বেল

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নাপোলির বিপক্ষে ফিরছেন বেল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে হোম ম্যাচে চোখ রাখছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। স্প্যানিশ জায়ান্টদের জন্য সুখবর, সার্জারির পর প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন গ্যারেথ বেল।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

 

অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরি বেলকে তিন মাস মাঠের বাইরে রেখেছে। গত বছরের নভেম্বরে স্পোর্টিং লিসবনের বিপক্ষে রিয়ালের ২-১ ব্যবধানে জয়ের পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ওয়েলস তারকা। সার্জারি পর্যন্ত করতে হয়েছিল।

 

নাপোলি ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে বেলের ট্রেনিংয়ের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে রিয়াল। বেশ ছন্দেই দেখা গেছে ২৭ বছর বয়সী এ উইঙ্গারকে। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের এ মৌসুমে দু’টি গোল করেছেন বেল। দু’টিই গ্রুপ পর্বে লেগিয়া ওয়ারশ’র বিপক্ষে।

তিন মাস পর বেলের ট্রেনিংয়ে ফেরার ভিডিও:

 

সূত্র: বাংলা নিউজ