অর্থ ও বাণিজ্য

নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেছেন,
বেশ কয়েকটি বড় ব্যাংকে তারল্য সংকট যখন চরম পর্যায়ে পৌঁছেছিল তখন গ্রাহকরা আমানত তুলে নেয়ার চেষ্টা করেছিল। এছাড়াও
দেশের ৫ টি ব্যাংক একীভূত করা হয়েছে৷ তাতে গ্রাহকদের মাঝে অস্বস্তি ও ভীতি কাজ করছে।
রোববার সন্ধ্যায় সাতটায় নগরীর একটি রেস্তোরাঁয় গ্রাহক সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এঅবস্থায় বাংলাদেশ ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংকের দায়িত্ব নিয়েছে। এর ফলে বিদেশী ব্যাংকটি নতুন ভাবে কাজ শুরু করেছে এবং ঘুরে দাঁড়িয়েছে। আমরা সেবা পক্ষের মাধ্যমে ব্যাংকটিতে গ্রাহকের আমানত বাড়াবো এবং বিনিয়োগ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহ, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শামসুল আরেফীন।
আইসিবি ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ শতাধিক গ্রাহক অংশ নেন।
আইসিবি ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, সেবা উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা এবং নতুন সেবা সম্পর্কে অবহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন করেছে।