সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

নাদিম হত্যাকাণ্ড: রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে বাবুকে

নিউজ ডেস্ক২৩ জুন ২০২৩২ মিনিট পড়া
নাদিম হত্যাকাণ্ড: রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে বাবুকে

সিল্কসিটি নিউজ ডেস্ক :
শুক্রবার (২৩ জুন) দুপুর ১ টা ৪৫ মিনিটে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ কিছুক্ষণের ভেতর তার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত পাঁচ দিনে রিমান্ডের আদেশ দেন।

বাদি পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, তাকে দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে আদালতে আনা হয়। আদালতের গারদে রাখা হয়েছে বাবুকে৷

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  পরে মূল আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।  গত ১৮ জুন প্রধান আসামি বাবুসহ ১৩ জনকেই আদালতে তোলা হলে বাবুর ৫ দিন, ৬ আসামির ৪ দিন এবং অন্য ৬ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।