সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নাটোরের সিংড়ায় ২৬ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
নাটোরের সিংড়ায় ২৬ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ২৬ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

সিপিসি-২, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ গাড়ী ও সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল লালমনিরহাটের পশ্চিশ সারডুবি গ্রামের পিকআপ এর ড্রাইভার রিপন ইসলাম (২৬) ও হেলপার রুবেল হোসেন (২৫) এবং সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা মহল্লার সাগর আলী (২২), গোডাউন পাড়া মহল্লার জিসান আলী (১৯)। আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এস/আই