সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নাটোরের বড়াইগ্রামে দুই হাজার লিটার চোলাই মদসহ ৪ জন আটক

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
নাটোরের বড়াইগ্রামে দুই হাজার লিটার চোলাই মদসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ২টি পৃথক অভিযান চালিয়ে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল অপারেশন ১৩ নভেম্বর  সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। র‌্যাব -৫ এর পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল অপারেশন ১৩ নভেম্বর  সকাল ৬ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গোপালপুর ভূইয়াপাড়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২১৫০ (দুই হাজার একশত পঞ্চাশ) লিটার চোলাই মদসহ আসামী  সুনীল বিশ্বাস (৫৫), পিতা- মৃত যতিন বিশ্বাস, সাং- গোপালপুর ভূইয়াপাড়া, রান্টু হোসেন (৩৭), পিতা- নুর ইসলাম, সাং- পূর্ন কলস বানিয়াপাড়া,  আবু তাহের প্রামানিক (৫৬), পিতা- মৃত খোরশেদ প্রামানিক,  বাবু রোজারিও (৫৫), পিতা-মি. আব্রাহাম রোজারিও, উভয় সাং- গোপালপুর ভূইয়াপাড়া, সর্ব থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোরগণ’কে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় নাটোরের বড়ইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এস/আই