সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু কারাগারে

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু কারাগারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুলুকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।

এসময় নাটোর শহরের তেবাড়িয়া এলাকার একটি জোড়া খুনের মামলায় গ্রেফতারের আবেদন জানায় পুলিশ। দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানান।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুলুকে গ্রেফতারের আদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালের ১ জানুয়ারি গণতন্ত্রের বিজয় শোভাযাত্রার সময় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার রাকিব ও রায়হান নামের দুই যুবক নিহত হন।

ওই ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকা থেকে আটক করে পুলিশ।