নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোর্পদ করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— সাদিপুর মধ্যপাড়ার ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়ার সোহাগ মিয়া (৩০) ও পালিদেহা খাঁপাড়ার সোহেল মাহমুদ (৩৮)। বালিতিতা ইসলামপুরের রাকিবুল ইসলাম ওরফে রকি (২৪), রামকৃষ্ণপুরের ফাহিম হোসেন (২৩) ও বৈদ্যনাথপুরের রাজন (৩০)।

পুলিশ জানায়, উপজেলারর পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭, ১৯ ও ২৭, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। পরে আদালতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
কেউ অনলাইন জুয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









