নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের মীরপাড়া এলাকায় সৈকত নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, রোববার দুপুরে শহরের মীরপাড়া এলাকায় কয়েকজন যুবক সৈকত নামের ওই যুবককে হাতে-পায়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা কি কারনে এঘটনা ঘটিয়েছে তা প্রাথমিক ভাবে জানাতে পারেননি নাটোর থানার ওসি মিজানুর রহমান।

স/আ










