সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

নাচোলে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাচোলে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ধানসুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ৪০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

 

আটককৃত ওই মাদক ব্যবসায়ীরা নাম মিরাজ আলী ওরফে সুমন (৩৫)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া সারাংপুর গ্রামের এরফান আলীর ছেলে।

শনিবার দুপরে পাঠানো এক সংবাদ র‌্যাব-৫ জানায়,  রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ধানসুরা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি অপারেশন দল এএসপি মোঃ নুরে আলম এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে।

 

এসময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

স/আর