সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

নাগরিক সাংবাদিকতায় প্রথম হওয়ায় সদস্য হাদিসুরকে আরসিআরইউ’র শুভেচ্ছা

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
নাগরিক সাংবাদিকতায় প্রথম হওয়ায় সদস্য হাদিসুরকে আরসিআরইউ’র শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

শান্তি ও সহনশীলতা উন্নয়ন প্রচারে নাগরিক সাংবাদিকতায় সারাদেশের মধ্যে প্রথম পুরষ্কার লাভ করায় সদস্য হাদিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজ অধ্যক্ষের বাসায় এ শুভেচ্ছা জানানো হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের উপস্থিতিতে আরসিআরইউ’র সাধারণ সম্পাদক মীম ওবাইদুল্লাহ এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, সদস্য রিবিকা বালা, সহযোগী সদস্য রুকাইয়া মীম, কামরুল ইসলাম প্রমুখ।

এসময় অধ্যক্ষের সাথে আরসিআরইউ’র বিভিন্ন কার্যক্রম ও প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ হাদিসুর ও আরসিআরইউ’কে এই অর্জনের জন্য অভিনন্দন জানান।

প্রসঙ্গত, শান্তি ও সহনশীলতা উন্নয়ন প্রচারে বেসরকারি গণমাধ্যম সংগঠন সমষ্টির উদ্যোগে ২০ সেপ্টেম্বর ঢাকায় ডেইলি স্টার সেন্টারে বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা ও রাজশাহীর মূলধারা ও নাগরিকসহ মোট ১৩ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। সেখানে নাগরিক সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য হাদিসুর রহমান।

স/শা