সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নবীনগরে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নবীনগরে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের জগন্নাথপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আজ বুধবার রাতে উপজেলার জগন্নাথপুরের সাবেক মেম্বার সেন্টু মিয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে এ ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের আবদুল হক (৪০) ও কাজুলিয়া গ্রামের ইয়াছিন (৪৫)।

 

ওসি জানান, ডাকাতির সময় লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। তারা দুজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এ সময় গণপিটুনিতে দুই ডাকাত গুরুতর আহত হয়। নবীনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানায়, আবদুল হকের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৯টি মামলা রয়েছে।

সূত্র: এনটিভি