সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নতুনদের জন্য আকিজ গ্রুপে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নতুনদের জন্য আকিজ গ্রুপে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘এক্সিকিউটিভ-সেলস (কমার্শিয়াল ভেহিকেলস)’ পদে ৫০ জন এবং ‘এক্সিকিউটিভ-সেলস (ইলেকট্রিক মোটরসাইকেল)’ পদে ৫০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

 

এক্সিকিউটিভ-সেলস (কমার্শিয়াল ভেহিকেলস)

এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

 

এক্সিকিউটিভ-সেলস (ইলেকট্রিক মোটরসাইকেল)

এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অটোমোবাইল কোম্পানিতে সেলস ও মার্কেটিং বিভাগে এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

শুধু ডাকযোগে আবেদন করা যাবে। সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘হেড অব হিউম্যান রিসোর্সেস, আকিজ মোটরস, আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমেদ স্মরণী, সাতরাস্তা মোড়, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায়। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর সুযোগ পাওয়া যাবে ১৫ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম