সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই কাজের ব্যস্ততায় ফিরেছেন চিত্রতারকা নুসরাত ফারিয়া। ফটোশুটের পাশাপাশি ২৩ অক্টোবর ‘ফিটব্যাক রিসেট’-এর তিন বছর পূর্তি অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি হিসেবে। এরই মধ্যে জানালেন নতুন ছবিতে অভিনয়ের খবর।
যদিও এখনই ছবির নাম বা পরিচালকের পরিচয় জানাতে চান না ফারিয়া, তবে জানিয়েছেন—নিজেকে এই ছবির জন্য প্রস্তুত করছেন।
ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানান,
“এটি একটি ডার্ক থ্রিলার ঘরানার ছবি। ফারিয়াসহ বেশ কয়েকজন শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই শুটিং শুরু হবে। তার আগে আনুষ্ঠানিকভাবে ছবির নাম ও শিল্পীদের ঘোষণা দেওয়া হবে।”









