সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নগরীর সিটি হাট থেকে আটটি চোরাই  গরুসহ গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২২২ মিনিট পড়া
নগরীর সিটি হাট থেকে আটটি চোরাই  গরুসহ গ্রেপ্তার ৬


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সিটি হাটে চোরাই গরুসহ ৬ জন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ আগস্ট) শাহমখদুম থানা পুলিশ নগরীর সিটি হাট থেকে ৮ টি চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিংনগর ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে হাকিম (৩৩), তার বড় ভাই মাহবুব (৪৪), একই গ্রামের শাহিন আলম (৩৬), মখলেছুর রহমান (৩৭), মাহাতাব (৫০) ও সুমন আলী (২০)।

এব্যাপারে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে শিবগঞ্জ খাসের মাঠ থেকে ৯ টি গরু চুরি করে নিয়ে যায় তারা। রবিবার ভোরের দিকে রাজশাহী সিটি হাটে নিয়ে আসে বিক্রির জন্য। হাটে ডিউটিরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদের দেয়া তথ্যে জানা যায় গরুগুলি চুরি করে নিয়ে আসা হয়েছে।

এব্যাপারে গরুর মালিক আবু সেতাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক বলেন, খাসের মাঠে গরুগুলি ঘাস খাচ্ছিল। বিকাল ৪টার দিকে হঠাৎ দেখি গরুগুলি নাই। পরে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। পরে জানতে পারি রাজশাহী শাহমখদুম থানায় গরুগুলো উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো জানান, ৯টি গরুর মধ্যে একটি গরু ৬২ হাজার টাকায় বিক্রি করেছে চোরের দল।

ওসি মেহেদী হাসান বলেন, শিবগঞ্জ থানায় অবগত করা হয়েছে। যেহেতু সেই থানায় চুরির অভিযোগ হয়েছে অতএব তাদের হেফাজতি বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

এস/আই